Latest News:

KEDAR INFO SERVICE (PRIVATE COMPUTER TRAINING, SERVICE, MOBILE REPAIR TRAINING, VIDEO MIXING TRAINING, ONLINE MOBILE-DTH RECHARGE (ALL INDIA) *** Mobile : 9647225226 ***** Contact For : Blog-Website Design and "ADVERTISE"

Welcome to

Welcome to
WELCOME to All My Blog Visitors!!! এই ব্লগ দেখার সময় সাউন্ড সিস্টেম অন করুন.. এই ব্লগ দেখতে দেখতে আপনারা বাংলা এফ রেডিও চ্যানেল থেকে সরাসরি গান শুনতে পাবেন.... ব্লগ ডিজাইন ও বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন.... ভিডিও এডিটিং সফ্টওয়্যার (পিনাকেল, এডোব প্রিমিয়ার ও এডিয়াস ডঙ্গল) আপনার প্রয়োজন............ মোবাইল-ডিটিএইচ রিচার্জ এজেন্সী নিতে চান........ এস্ট্রোলজি সফ্টওয়্যার (কোষ্ঠী বিচার) আপনার প্রয়োজন... এছাড়া কম্পিউটার সফ্টওয়্যার-কম্পিউটার টিপস..রোজগার বিষয়ক তথ্য জানতে আমাকে ই-মেল করুন... সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।সবার প্রতিটি দিন ভাল মত কাটুক এই কামনা করি
Showing posts with label Latest News Update. Show all posts
Showing posts with label Latest News Update. Show all posts

Saturday, 21 May 2016

News Update : বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বিপদে ৪ কোটি ভারতীয়, বিপন্ন হতে পারে কলকাতাও


জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ফলে ২০৫০ সালের মধ্যে জলোচ্ছ্বাসের ফলে বিপন্ন হতে পারেন প্রায় চার কোটি ভারতীয়। এদেশের শহরগুলির মধ্যে কলকাতা ও মুম্বইয়ের বিপদই সবচেয়ে বেশি। বিপন্ন হতে পারে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরও।

 রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত এক পর্যবেক্ষণে এই মারাত্মক বিপদের কথা জানা গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রের জলস্তর বাড়ার ফলে বিশ্বের ১০টি দেশের বিপদ সবচেয়ে বেশি। এর মধ্যে সাতটি দেশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

 সব দেশের মধ্যে আবার ভারতের বিপদই সবচেয়ে বেশি। বিপদগ্রস্ত দেশগুলির তালিকার দ্বিতীয় স্থানে বাংলাদেশ। ওপার বাংলার প্রায় আড়াই কোটি মানুষ বিপন্ন হতে পারেন। চিনের দু কোটি এবং ফিলিপিন্সের দেড় কোটি মানুষ বিপদগ্রস্ত হতে পারেন।

কলকাতা, ঢাকা, মুম্বই, গুয়াংঝাউ, শাংহাই, মায়ানমারের ইয়াঙ্গন, তাইল্যান্ডের ব্যাঙ্কক, ভিয়েতনামের হোচি মিন সিটি ও হাই ফংয়ের মানুষের বিপদই সবচেয়ে বেশি।

 আগামী সপ্তাহে কেনিয়ার রাজধানী নাইরোবিতে রাষ্ট্রসংঘের পরিবেশ সম্মেলন হতে চলেছে। তার আগে এই রিপোর্টে বলা হয়েছে, শহরের জনবসতি বৃদ্ধি, নগরায়ণ এবং সামাজিক-অর্থনৈতিক অবস্থার জন্যই এশিয়ার দেশগুলির বিপদ বেড়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলির স্বাভাবিক পরিবেশ বদলে গিয়েছে। ফলে সাইক্লোন টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। উন্নয়নশীল দেশগুলিতে গরিব মানুষ আরও সমস্যায় পড়বেন।

হোয়াটসঅ্যাপ-এ মেসেজ ডিলিট করলেই মহাবিপদ, যেতে হবে জেলে!



গোপনিয়তার দফারফা! এবার নাগরিকদের মেসেজ পড়তে পারবে সরকার। শুধু তাই নয়, নব্বই দিন পর্যন্ত ডিলিট করা যাবে না এ ধরনের অ্যাপের কোনও মেসেজ। এমনই নীতি চালুর প্রস্তাব দিয়েছে কেন্দ্র। প্রস্তাবিত এই নীতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
আপনার বন্ধুকে কি প্রায়ই আন্তরিক মেসেজ পাঠান? সঙ্গীকে ক্ষণে ক্ষণে একান্ত বার্তা পাঠাতে পছন্দ করেন? কিংবা ভালবাসার প্রস্তাব পাঠান সহকর্মীকে? অথবা মোবাইল অ্যাপের মেসেজিংয়েই কি সেরে ফেলে খুব গোপনীয় বিজনেস ডিল? পরে এ সব বার্তাই মুছে দেন?
তাহলে এবার সাবধান! কড়া হচ্ছে সরকার। আপনার গোপন বার্তায় নজরদারি চালাতে নয়া নীতি চালুর প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি দফতর। কী রয়েছে প্রস্তাবিত নয়া নীতিতে? 
ব্যক্তিগত বার্তায় সরকারি নজরদারি হোয়াটস অ্যাপ, হ্যাঙ আউট, স্ন্যাপ চ্যাট, ই মেল, আই মেসেজ পড়তে পারবে সরকার। বাধ্যতামূলকভাবে ৯০ দিন ডিলিট করা যাবে না মেসেজ চাইলে মেসেজ পড়তে দিতে হবে নিরাপত্তা এজেন্সিকে নির্দিষ্ট সময়ের আগে মেসেজ ডিলিট করে দিলে আইনি ব্যবস্থা, হতে পারে জেলও।
কারা আইনের আওতায়? সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিক
ইতিমধ্যেই নয়া জাতীয় সাঙ্কেতিক লিখন নীতি (ন্যাশনাল এনক্রিপশন পলিসি) খসড়া পেশ করেছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি দফতর
তথ্য প্রযুক্তি আইন ২০০০-এ ৮৪ (এ) ধারার আওতায় নতুন জাতীয় সাঙ্কেতিক লিখন নীতি (ন্যাশনাল এনক্রিপশন পলিসি) আনার প্রস্তাব দেওয়া হয়েছে
নয়া নীতি নিয়ে সব নাগরিকের মতামত চাওয়া হয়েছে ১৬ অক্টোবর ২০১৫-র মধ্যে মতামত জানাতে হবে
তবে কেন্দ্রীয় এই নীতি নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিতর্কের ঝড়।

চুরি করার নতুন পদ্ধতি

গাড়িতে বসে থাকাই চাকরি, মাসে বেতন চার লাখ..!


যে চাকরিতে বেতন মেলে প্রচুর, অথচ কাজের চাপ তেমন নেই। দেশের বাইরে এমন লোভনীয় বেতনে চাকরি দিচ্ছে গুগল। মাস প্রতি বেতন প্রায় তিন লাখ ৭৮ হাজার টাকা, কিন্তু কাজ বলতে কেবল চুপচাপ বসে থাকা! আবার বসে থাকার জায়গাটা অফিস নয়। বসে থাকতে হবে গাড়ির ভিতরে। গুগল কার-এর ভিতরে। খামোখা গাড়ির ভিতরে বসে থাকার জন্য এত টাকা কেন দিচ্ছে গুগল? আসলে গুগল-এর স্বয়ংক্রিয় চালকহীন গাড়ি রাস্তায় বেরোবার আগে বেশ কিছু প্রশ্ন তুলে ফেলেছে। গাড়ি না হয় চালক ছাড়াই চলবে! কিন্তু, যে সব গাড়ি চালকরাই চালাবেন, তারা তাল মিলিয়ে চলবেন তো এই স্বয়ংক্রিয় গাড়ির সঙ্গে? তাই পরীক্ষা-নিরীক্ষার জন্য এমন চাকরির প্রস্তাব এনেছে গুগল। যে চাকরিতে বসে থাকতে হবে স্বয়ংক্রিয় গুগল গাড়ির ভিতরে। বসে বসে নজর রাখতে হবে গাড়ির গতিবিধির উপরে। বিপদে পড়লে, তবেই একমাত্র হাতে নেওয়া যাবে স্টিয়ারিং। যার জন্য ঘণ্টায় মিলবে ২০ ডলার। সপ্তাহে ৫ দিন আসতে হবে কাজে। কাজ করতে হবে ৬ থেকে ৮ ঘণ্টা মতো! তবে একা নয়, প্রয়োজন মতো ২ বা ১০ জনের দলে ঠাঁই হবে। ভাল করে সব কিছু খুঁটিয়ে দেখে দিনের শেষে তৈরি করতে হবে একটা রিপোর্ট। এছাড়া, মাসে অন্তত একবার কর্মসূত্রে যেতেই হবে শহরের বাইরে। কাজের মেয়াদ চুক্তি অনুযায়ী এক কী দুই বছর! আক্ষেপ বলতে কেবল একটাই- চাকরির জন্য আরিজোনার ফিনিক্সের বাসিন্দা ছাড়া আর কাউকে যোগ্য বলে মনেই করছে না গুগল!

ধর্ষনকারীদের হাত থেকে কিশোরীকে বাঁচালো ভূত


রাত প্রায় দশটা৷ ফাঁকা দিল্লির রাস্তা৷ ১৭ বছরের কিশোরীর পিছু নিয়েছে দুই মাঝবয়সী লোক৷ মেয়েটা বুঝতে পারছে লোকগুলোর উদ্দেশ্য মোটেও ভাল না৷ আচমকা লোক দু’টো খপ করে ধরে ফেলল মেয়েটার হাত! এমন সময় যে কেউ হলেই চিৎকার করে উঠত ভয়ে৷ 
কিন্তু, দিল্লির খ্যাতি খান্ডেলওয়ালের বন্ধুটি তা করেনি৷ বরং মাথা খাটিয়ে বের করে এক অভিনব উপস্থিত বুদ্ধি৷ এমন ব্যবহার করতে লাগে যেন ভূতে ধরেছে তাকে৷ দুষ্কৃতিদের বিশ্বাস অর্জনের জন্য অসম্ভব জোরে খামছে ধরে এক দুষ্কৃতির হাত, যাতে রক্ত বেরিয়ে আসে৷

তারপর সেই রক্ত নিজের মুখে মেখে অস্বাভাবিকভাবে দু’জনের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হেসে ওঠে৷ মানুষ ভেবে জোর খাটানো দুষ্কৃতিদের তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়৷ পড়িমরি করে ছুটে পালায় ঘটনাস্থল থেকে৷ বন্ধুর হয়ে পুরো ঘটনাটি ফেসবুকে লিখে জানিয়েছে খ্যাতি৷
১৭ বছরের নিজের নাম জানাতে ইচ্ছুক নয় বলে নাম দেওয়া যায়নি তার৷ তবে, বন্ধুর উপস্থিত বুদ্ধিতে গর্বিত সে৷ তবে, এই ঘটনায় আবার দিল্লিতে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল৷ বিপদের সময় ক’জনেরই বা ভূতের অভিনয় করার বুদ্ধি বা সাহস থাকে?
^