Latest News:

KEDAR INFO SERVICE (PRIVATE COMPUTER TRAINING, SERVICE, MOBILE REPAIR TRAINING, VIDEO MIXING TRAINING, ONLINE MOBILE-DTH RECHARGE (ALL INDIA) *** Mobile : 9647225226 ***** Contact For : Blog-Website Design and "ADVERTISE"

Welcome to

Welcome to
WELCOME to All My Blog Visitors!!! এই ব্লগ দেখার সময় সাউন্ড সিস্টেম অন করুন.. এই ব্লগ দেখতে দেখতে আপনারা বাংলা এফ রেডিও চ্যানেল থেকে সরাসরি গান শুনতে পাবেন.... ব্লগ ডিজাইন ও বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন.... ভিডিও এডিটিং সফ্টওয়্যার (পিনাকেল, এডোব প্রিমিয়ার ও এডিয়াস ডঙ্গল) আপনার প্রয়োজন............ মোবাইল-ডিটিএইচ রিচার্জ এজেন্সী নিতে চান........ এস্ট্রোলজি সফ্টওয়্যার (কোষ্ঠী বিচার) আপনার প্রয়োজন... এছাড়া কম্পিউটার সফ্টওয়্যার-কম্পিউটার টিপস..রোজগার বিষয়ক তথ্য জানতে আমাকে ই-মেল করুন... সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।সবার প্রতিটি দিন ভাল মত কাটুক এই কামনা করি

Thursday, 19 May 2016

=> Facebook Tips : এই কাজগুলো করলে আপনার মুল্যবান ফেইসবুক এ্যাকাউন্ট ব্লক হতে পারে


ফেইসবুক ব্যবহার করেনা এমন লোকের সংখ্যা এখন খুবই কম। গুড়ো কিংবা বুড়ো সবাই ফেইসবুকে সড়ক । এ এমন এক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেখানে ব্যক্তি নিজের আবেগ, অভিজ্ঞতা শেয়ার করে। কিছু বলার থাকলে বলতে পারে। কিন্তু ফেসবুক ব্যবহার করতে করতে আমরা কিছু বিষয়ে নজর দিই না। যে কারণে আমাদের এ্যাকাউন্ট ব্লক হতে পারে ।

বেশ কয়েকটি কারণে আমাদের ফেইসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। ফেইসবুক যেখানে ব্যক্তিকে বিখ্যাত ও জনপ্রিয় করে তুলতে পারে, সেখানেই ঠিকমতো ব্যবহার না করার কারণে ব্যক্তি এর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। তাহলে জেনে নিই, ঠিক কী কারণে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে-

১. অনেক সংখ্যক ওয়াল পোস্ট করলে এবং সেই ওয়াল পোস্ট একাধিক গ্রুপে শেয়ার করলে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।

২. টাইপিংয়ের কসরত কমাতে মেসেজে একই টেক্সট বারংবার টাইপ করলে ব্লক হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।

৩. ফেক অ্যাকাউন্ট বানালে সেটি ফেসবুক ব্লক করে দেয় নির্দিষ্ট সময় পর।

৪. ২০০টির বেশি গ্রুপ জয়েন করলে ব্লক হতে পারে অ্যাকাউন্ট।

৫. একই দিনে একসঙ্গে ১০০ থেকে ৫,০০০টি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করলে ফেসবুক ব্লক করে দিতে পারে অ্যাকাউন্ট।

৬. বেআইনি বিষয়বস্তু পোস্ট করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। কোনও ব্যক্তির উদ্দেশ্যে, ধর্মের বিরুদ্ধে কোনও কিছু পোস্ট করলে ব্লক হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট।

৭. অ্যাডাল্ট বিষয়বস্তু, লাগাতার খারাপ ছবি পোস্ট করলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে।

৮. কোনও ব্যক্তিকে বারবার পোক করলে অ্যাকাউন্ট হতে পারে ব্লক।

৯. অ্যাকাউন্ট হ্যাক হলে তা জেনে যায় ফেসবুক সার্ভার। সেটি ব্লক হয়ে যায়।

১০. ভুল পাসওয়ার্ড বারবার ইন্টার করলেও হতে পারে অ্যাকাউন্ট ব্লক।

১১. ব্যক্তির কোনও প্রোডাক্টের বিজ্ঞাপন বারংবার

ব্লক হওয়া থেকে বাঁচান আপনার ফেইসবুক অ্যাকাউন্ট টি কে

বতর্মানে Facebook অনেকের এ্যাকাউন্ট কোন কারণ ছাড়াই block হচ্ছে। এতে lock খুলতে # photo # verificationকরতে হয়। যা ৯৯ % ক্ষেত্রেহয়না। যদি আপনার এ্যাকাউন্টে এ রকম জটিল পরিস্তিতি থেকে রক্ষা করতে চান তাহলে।

নিচে ধাপ অনুসারন করুন –

1. Settings & privacy এ যান
2. Security এ যান
3. Secure Browsing টা disable a clickকরেন।
4. এখানে বেশ কিছু question আছে। আপনার পছন্দ মত কোন প্রশ্ন বাছাই করে তার উত্তর ঠিক করেন। এবার passwordদিয়ে সেভ করেন। ব্যাস আপনার কাজ শেষ।

তবে আরেকটি উপায়ও কাজটি করা যায় –

১. Settings & privacy এ যান
২. Security এ যান
৩. Trusted Connects এ যান
৪. এখানে আপনার ৩-৫ টি বন্ধুকে add করুন
(যারা Trusted friend)
৫. এবার passwordদিয়ে সেভ করেন। আপনার account a কোন সমস্যা হলে ঐ বন্ধুদের সাহায্য নিয়ে আবার account ফিরে পাবেন।

Latest Update : আজ শুক্রবার,২০ মে ২০১৬, রাশিফলের হিসেবে যেমন কাটতে পারে দিনটি !


দিনের শুরুতে কিছুটা আত্মতৃপ্তি থাকবে। বেলা যত ফুরিয়ে যেতে থাকবে ততই আপনাকে বুঝে নিতে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে। ভিন্ন কিছুর জন্য প্রস্তুত থাকুন আজ। বিকৃত মানসিকতার কারো সঙ্গে আপনার দেখা হয়ে গেলে তাকে এড়িয়ে যাবেন তা যতই এড়িয়ে যেতে চাইবেন ততই আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে।

বৃষ (এপ্রিল ২০ – মে ২০)
প্রতিপক্ষের কাছাকাছি থাকুন, কারণ তাদের কথা তাদের কাজ আপনাকে ক্ষেপিয়ে তুলতে পারে তাৎক্ষণিকভাবে। আর বড় কিছু করার জন্যে রাগ বা জেদের চেয়ে বড় প্রভাবক আর কিছু আছে বলে মানুষ জানে না খুব একটা। সুযোগের অভাব আপনারকে প্রকৃতিবান্ধব করে রাখবে। প্রেমযোগ বিগত দিনের দুঃখ ভোলাবে। অর্থপ্রাপ্তির দুরাশা না করাই উত্তম।

মিথুন (মে ২১ – জুন ২০)
কেউ আজ আপনার বয়স জেনে কোন একটি অঘটন ঘটাতে চাইবে। পরিবারে অহেতুক ঝগড়া হবে। বন্ধুদের সঙ্গে বাড়াবাড়ির কারণে সম্পর্কে কিছুটা চিড় ধরতেই পারে। কর্মক্ষেত্রে কিছু ত্রুটি হবে যা আপনি করেননি তবু আপনার ওপর চাপিয়ে দেয়া হবে, সাবধান! ভ্রমণের জন্য দিনটি মোটামুটি শুভ। পুরস্কার অপেক্ষা করছে আপনার জন্য।

কর্কট (জুন ২১ – জুলাই ২২)
কাকে আপনি কতটুকু পছন্দ করেন তা আজ পরিস্কার হয়ে যাবে। শিক্ষাক্ষেত্রে আপনি আজ বেশ সুফল পাবেন। প্রতিবেশীদের কেউ আপনার দুয়ারে এসে কুশল জিজ্ঞাস করবে। ঘটনাটি আপনার কাছে এতটাই হাস্যকর লাগবে যে আপনি হেসেই ফেলবেন, কিন্তু জেনে রাখুন কাজটি আপনি নিজের অজান্তেই ভুল করলেন।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
মনের কথা মনে রেখে দ্বিতীয়বার ভাবতে হবে। তাতে করতে হবে সংযোজন বিয়োজন। প্রেমজনিত সিদ্ধান্ত গ্রহণে দ্বিতীয় কারও মুখ চেয়ে থাকা শোভন নয়। নিজে এগিয়ে যেতে না পারলে কদম ফুলটাকে এগিয়ে যেতে দিন, এখন বর্ষাকাল। কাজের পরিধি বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তি ঘটবে অভাবিত কোনো উৎস থেকে।

কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২)
আপনাকে দ্রুত প্রতিষ্ঠিত হতে হবে এমন বিষয় তাড়া দিবে। সংসারে কিছুটা স্থিরতা কাজ করবে। বয়সে বড় কেউ আপনাকে শাসন করতে এলে তাকে সময় দিন, অহেতুক ভাব দেখাবেন না। প্রিয় মানুষটি আজ অপেক্ষায় থাকবে একটা মুহূর্তের। স্বাস্থ্যে বল পাবেন। দ্রুত মুছে যাবে পুরনো কোনো ক্ষত। অর্থের ঢেউ আজ আপনার দিকেই ধেয়ে আসবে।

তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২)
পূর্ণতার সঙ্গে আজ আপনার ঘুরে ফিরে দেখা হয়ে যাবে। প্রতিনিয়ত একই কাজ করতে করতে আপনার মেজাজ একইরকম হয়ে আছে তাই অন্য কোনো সুর অন্য কোনো অনুভূতি আপনি সহ্য করতে পারছেন না। কাজে বৈচিত্র্য আনুন। কর্মক্ষেত্রে প্রাণের সঞ্চার হবে। বাণিজ্য নামক ক্ষেত্রটাতে আপনি সুবিধা করতে পারছেন না, এইটুকু বুঝে ব্যবস্থা নিন। জোর করে কিছু আজ আদায় হবে না, উল্টো বিপদে পরে যাবেন। শিশুদের থেকে দূরে থাকুন।

বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১)
আর্থিক সচ্ছলতার কারণে আজ আপনাকে বেশ ফুরফুরে দেখাবে। দৈনিন্দন কাজে বিচিত্র ভাবনার সংযোগ ঘটবে। আপনাকে কেউ তোষামোদ করতে আসলে সরাসরি তাকে কিছু বলবেন না। শুধু শুনে যান সময় হলে সে নিজে থেকেই সরে পড়বে। শিক্ষাক্ষেত্রে কিছুটা আলস্য ভাব আপনাকে পেয়ে বসবে। কর্মক্ষেত্রে আজ নিজ ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবেন।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
ভ্রমণের জন্য খোলামেলা স্থান বেছে নিন। বৃষ্টি বাদলের দিনে বিব্রত কিছু ঘটতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সূক্ষ্ণ গণ্ডগোল হবে। মানুষের মুখ দেখেই তার নাড়ি নক্ষত্র সব বলে দিতে পারে এমন লোকের সঙ্গে দেখা হবে আজ। প্রতিবেশীদের সঙ্গে মন বিনিময় হবে। পুরনো কোনো আইনি ঝামেলা চুকে যাবে। জমি জমা সংক্রান্ত কাজে অর্থ ব্যয় হবে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
প্রিয় বস্তুগুলো প্রিয়জনকে দিয়ে দিন। আপনার চেয়ে তাদের কাছেই ওগুলো ভালো অবস্থায় থাকবে। প্রিয় মানুষদের সঙ্গে বেশি সময় কাটিয়ে নিন। সামনে বহুদূর যেতে হতে পারে একাকী। জলের ছোঁয়াচ বাঁচিয়ে চলুন। কর্মক্ষেত্রে সময় কাটবে ব্যস্ততায়। ললাটে অর্থপ্রাপ্তি।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
স্কুলের শিক্ষকদের মনে পড়ে যাবে। সাইকেলে চড়ে আজ ঘুরে বেড়াতেও মন চাইবে। কিন্তু কাজের জন্য এক কিছুই করতে পারবেন না। লেনদেনের জন্য দিনটি শুভ। আত্মীয় স্বজন দিয়ে ঘর ভরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রতিনিয়ত আপনাকে আপোষ করে যেতে হবে। এখন আপোষ করে চলবেন কি চলবেন না সেটা আপনার সিদ্ধান্ত। স্বাস্থ্য কিছুটা নিস্তেজ থাকবে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
আজকে আপনার জন্য কেউ না কেউ অপেক্ষায় থাকবে। সময়কে ভাগ করে নিন, কখন কাকে কোথায় সময় দিতে হবে। বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য দিনটি শুভ। বাণিজ্যে ফল আসবে মিষ্টি স্বাদের। কাউকে অযথা বিরক্ত করবেন না, এতে হিতের বিপরীত হবে। আপনাকে সতর্ক থাকতে হবে নদী পথে যাত্রায়।

Take Care : জেনে নিন, চুলের সব সমস্যার সমাধান দেবে ঘরোয়া পদ্ধতিতে বানানো একটি মাত্র তেল!


চুলের গোড়া মজবুত করতে, চুলকে সিল্কি ঝলমলে করে তুলতে মেহেদি খুবই কার্যকরী। আদিকাল থেকেই চুলের যত্নে মেহেদি ব্যবহার করা হয়। প্রাকৃতিক উপায়ে চুল রং করতেও মেহেদি গুরুত্বপূর্ণ। এই মেহেদি পাতা দিয়ে এক ধরণের তেল তৈরি করা হয়, যা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। নারকেল তেল এবং মেহেদি পাতার সমন্বয়ে তৈরি এই তেলটি চুলের অনেকগুলো সমস্যা সমাধান করে দেবে নিমিষেই।
যা যা দরকার:
# ৫০০ মিলিটার নারকেল তেল
# কিছু তাজা মেহেদি পাতা
যেভাবে বানাবেন:
১। মেহেদি পাতা কুচি করে পেস্ট তৈরি করে নিন। পেস্ট তৈরির সময় খুব বেশি পানি মেশাবেন না। অল্প পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন।
২। এবার মেহেদি পেস্ট দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিন।
৩। এখন একটি প্যানে নারকেল তেল গরম করতে দিন।
৪। তেল গরম হয়ে আসলে মেহেদির বলগুলো নারকেল তেলে দিয়ে দিন।
৫। তেল বাদামী রং না হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন।
৬। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।
৭। আপনি চাইলে সারারাত মেহেদির বলগুলো তেলে ভিজিয়ে রাখতে পারেন।
৮। এই তেলটি এয়ার টাইট কনটেইনারে সংরক্ষণ করুন। এটি দুই তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
যেভাবে ব্যবহার করবেন:
এই তেলটি প্রতিদিন ব্যবহার করুন। প্রতিদিন না পারলে সপ্তাহে অন্তত দুইবার এই তেলটি ব্যবহার করুন। কমপক্ষে ২ ঘন্টা তেলটি মাথায় রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
মেহেদি তেলের উপকারীতা:
১.মেহেদি চুলের ঘনত্ব বৃদ্ধি করে
২.চুল সিল্কি ঝলমলে করে তুলে
৩.মাথা ঠান্ডা রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে
৪.চুল পাকা প্রতিরোধ করে
৫.খুশকি দূর করে চুলকে করে স্বাস্থ্যোজ্বল সুন্দর।

=> Health Tips : সকালে ঘুম থেকে উঠে কাচা ছোলা খাওয়ার ১৫স্বাস্থ্য উপকারিতা জেনে নিন


কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি। প্রতি ১০০ গ্রাম খাদ্যপোযগী ছোলায় আমিষ প্রায় ১৮ গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় ৬৫ গ্রাম, ফ্যাট মাত্র ৫ গ্রাম, ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’ প্রায় ১৯২ মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি-১ ও বি-২ আছে। এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে। এছাড়াও রয়েছে আরও অনেক উপকার।

উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ খাবার ছোলা। কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায়। কাঁচা ছোলা ভিজিয়ে, খোসা ছাড়িয়ে, কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায়। আর অ্যান্টিবায়োটিক যেকোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে। ছোলার কিছু চমকপ্রদ গুণাগুণ হল-

১। ডাল হিসেবে: ছোলা পুষ্টিকর একটি ডাল। এটি মলিবেডনাম এবং ম্যাঙ্গানিজ এর চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে সেই সাথে আছে আমিষ, ট্রিপট্যোফান, কপার, ফসফরাস এবং আয়রণ।

২। হৃদরোগের ঝুঁকি কমাতে: অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল এর পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। আঁশ, পটাসিয়াম, ভিটামিন ‘সি’ এবং ভিটামিন বি-৬ হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এর ডাল আঁশসমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। এক সমীক্ষায় দেখা গেছে, যারা প্রতিদিন ৪০৬৯ মিলিগ্রাম ছোলা খায় হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি ৪৯% কমে যায়।

৩। রক্তচাপ নিয়ন্ত্রণে: আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে যে সকল অল্পবয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক এসিডযুক্ত খাবার খান তাদের হাইপারটেনশন এর প্রবণতা কমে যায়। যেহেতু ছোলায় বেশ ভাল পরিমাণ ফলিক এসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া ছোলা বয়সসন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভাল রাখতেও সাহায্য করে।

৪। রক্ত চলাচল: অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন ১/২ কাপ ছোলা, শিম এবং মটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লাভন ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় ।

৫। ক্যান্সার রোধে: কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলিক এসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সার এর ঝুঁকি থেকে নিজিদেরকে মুক্ত রাখতে পারেন। এছাড়া ফলিক এসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে এ্যজমার প্রকোপও কমিয়ে দেয়।আর তা্ই নিয়মিত ছোলা খান এবং সুস্হ থাকুন।

৬। রমজানে: রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়। দেহকে করে দৃঢ়, শক্তিশালী, হাড়কে করে মজবুত, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম।

৭। কোলেস্টেরল: ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয়। ছোলার ফ্যাট বা তেলের বেশির ভাগ পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ক্ষতিকর নয়। প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ।

৮। কোষ্ঠকাঠিন্যে দূর করে: ছোলায় খাদ্য-আঁশও আছে বেশ। এ আঁশ কোষ্ঠকাঠিন্য সারায়। খাবারের আঁশ হজম হয় না। এভাবেই খাদ্যনালী অতিক্রম করতে থাকে। তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে।

৯। ডায়াবেটিসে উপকারী: ১০০ গ্রাম ছোলায় আছে: প্রায় ১৭ গ্রাম আমিষ বা প্রোটিন, ৬৪ গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং ৫ গ্রাম ফ্যাট বা তেল। ছোলার শর্করা বা কার্বোহাইডেটের গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা ভাল। প্রতি ১০০ গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় ২০০ মিলিগ্রাম, লৌহ ১০ মিলিগ্রাম, ও ভিটামিন এ ১৯০ মাইক্রোগ্রাম। এছাড়া আছে ভিটামিন বি-১, বি-২, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এর সবই শরীরের উপকারে আসে।

১০। যৌনশক্তি বৃদ্ধিতে: যৌনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্বাসনালিতে জমে থাকা পুরোনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনা ছোলা ভাজা। ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে। ডায়াটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই শুধু রমজান মাস নয়, ১২ মাসেই ছোলা হোক আপনার সঙ্গী।

১১। রক্তের চর্বি কমায়ঃ ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুয়েটেড। এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায়।

১২। অস্থির ভাব দূর করেঃ ছোলায় শর্করার গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়।

১৩। রোগ প্রতিরোধ করেঃ  কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে।

১৪। জ্বালাপোড়া দূর করেঃ  সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে। সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাত-পায়ের তলায় জ্বালাপোড়া কমায়।

১৫। মেরুদণ্ডের ব্যথা দূর করেঃ এছাড়াও এতে ভিটামিন ‘বি’ও আছে পর্যাপ্ত পরিমাণে। ভিটামিন ‘বি’ কমায় মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা।

ছোলা অত্যন্ত পুষ্টিকর। এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। এতে আমিষ মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান। তাই খাদ্যতালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পরে না।  ত্বকে আনে মসৃণতা। কাঁচা ছোলা ভীষণ উপকারী। তবে ছোলার ডালের তৈরি ভাজা-পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। তাই হজমশক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি।

=> Health Tips : জেনে নিন সপ্তাহে ৭দিন খালি পেটে মধু ও রসুন খওয়ার উপকারিতা


কেবল মাত্র খাবার হিসেবে নয়, বহুকাল আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি জাতিই রসুনকে বিভিন্ন অসুখ থেকে নিরায়মের জন্য ব্যবহার করে আসছে।

প্রাচীন গ্রিকরা তাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই রসুনের ব্যবহার করত। এ ছাড়া অলিম্পিক গেমের ক্রিয়াবিদরা প্রতিযোগিতায় ভালো করার জন্য রসুন খেতেন। প্রাচীন চিন ও জাপানে রসুনকে উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহার করা হতো। ভারতে হৃদরোগ ও গাটে ব্যথা প্রতিরোধে দীর্ঘকাল ধরেই রসুন ব্যবহার হয়ে আসছে।

আবার বিভিন্ন দেশে রোগ নিরামকারী উপাদান হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। ২০ শতকের মাঝামাঝি এসে একে অ্যান্টিবায়োটিকের সাথে তুলনা করা হয়। মধুকে সংক্রমণ প্রতিরোধী উপাদান হিসেবে ধরা হয়। এই দুটো চমৎকার জিনিস যখন একসাথে হয় তখন এর গুণ বেড়ে যায় আরো বেশি।

রসুন ও মধুর মিশ্রণ বিভিন্ন ধরনের সংক্রমণ, ঠান্ডা, জ্বর, কফ ইত্যাদি সারাতে বেশ ভালো কাজ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেবল সাতদিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায়।

জীবনধারা বিষয়ক ওয়েবসাইট রাইস আর্থ জানিয়েছে মধু ও রসুনের এই মিশ্রণটি তৈরির প্রণালি।

উপাদান
একটি মাঝারি আকৃতির বয়াম।

মধু।
তিন থেকে চারটি রসুন। (খোসা ছাড়ান। কোয়াগুলো বের করুন।)

প্রণালি
প্রথমে বয়ামের মধ্যে রসুনের কোয়াগুলো নিন। এরপর এর মধ্যে মধু ঢালুন। বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন।
প্রতিদিন খালিপেটে মিশ্রণটি আধা চা চামচ করে খান। ঠাণ্ডাজনিত সংক্রমণ প্রতিরোধের জন্য দিনে ছয়বার আধা চা চামচ করে এটি খেতে পারেন। এটি সংক্রমণ দূর করতে কাজ করবে।

=> Health Tips : কোলেস্টেরল কমান আয়ুর্বেদিক উপায়ে…

লাইফস্টাইল এবং প্রতিনিয়ত বাহিরের খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরণের রোগের সৃষ্টি হচ্ছে।

 যার ফলে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য খারাপ কোলেস্টেরল কমিয়ে ভাল কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধি করতে হবে। সম্প্রতি টাইম্‌স অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে কীভাবে আয়ুর্বেদিক ঔষধ আমাদের শরীরের ভাল কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করতে পারে তা আলোচনা করা হয়।

কোলেস্টেরল এমন একটি উপাদান যা আমাদের শরীরের সেলুলার স্বাস্থ্য মেইনটেন করে। এটি একটি লিপিড বা ফ্যাট যা আমাদের শরীরের রক্তনালীর সাথে প্রবাহিত হয়।

সাধারণত দুই ধরণের কোলেস্টেরল রয়েছে। একটি আমাদের শরীরের জন্য ভাল এবং আরেকটি অস্বাস্থ্যকর। আমরা আমাদের খাদ্য থেকে এ সকল কোলেস্টেরল পেয়ে থাকি। কিন্তু আমাদের শরীরে স্বয়ংক্রিয়ভাবেও কোলেস্টেরল এর উৎপত্তি হতে পারে। যার ফলে আর্টারিতে সমস্যা হতে পারে।

আয়ুর্বেদিক উপায়ে যেভাবে আপনার কোলেস্টেরল কমাতে পারেন তা নিম্নে জেনে নিন-

১. রসুনঃ
আমাদের প্রতিদিনের রান্নায় অবশ্যই রসুনের ব্যবহার করা হয়। প্রতিদিন সকালে খালি পেটে মাত্র এক কোষ রসুন খেলে তা স্বাস্থ্যের জন্য অনেক উপকার বয়ে আনে। সারাদিনে মাঝে মাঝে দুই-তিনবার রসুন খাবার অভ্যাস করুন। এতে আপনার শরীরের খারাপ কোলেস্টেরল কমে যাবে এবং রক্ত-ধমনীতে রক্ত প্রবাহে কোন সমস্যা হবে না।

২. ধনে-পাতাঃ
বিভিন্ন ধরণের খাবার আরও সুস্বাদু করার জন্য আমরা ধনে-পাতার ব্যবহার করে থাকি। এটি আমাদের শরীরের বিষাক্ত পদার্থসমূহ দূর করার পাশাপাশি কোলেস্টেরলের সমস্যাও দূর করে।

৩. তুলসীঃ
তুলসী সকলের নিকট ঔষধি গাছ হিসেবেই পরিচিত। তুলসী পাতার চা বা এই পাতা সেঁচে এর রস পান করলেও কোলেস্টেরল থেকে মুক্তি পাওয়া যায়।

৪. মুকুল গন্ধরসঃ
মুকুল গন্ধরস থেকে বিভিন্ন ধরণের পণ্য তৈরি করা হয়। যা ব্যবহার করার মাধ্যমে কোলেস্টেরল কমে যেতে পারে।

৫. অর্জুনঃ
অর্জুন এর সাদা বাকলে ধমনীতে থাকা কোলেস্টেরল দ্রবীভূত করার ঔষধি বৈশিষ্ট্য আছে। অর্জুনের বাকল বিভিন্ন দোকানে একটি পাউডার এর মত তৈরি করে বিক্রি করা হয়।

Purba Medinipur Barta ¢ পূর্ব মেদিনীপুর বার্তা Welcome Page

^