তার নাম ব্রহ্মানন্দম। পুরো নাম ব্রহ্মানন্দম কান্নেগান্টি। বয়স ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ভারতের তামিল ছবিতে এক নম্বর কমেডিয়ান। অবশ্য তার এই বিশ্বরেকর্ডটি অবাক করে দেয়ার মতো।
একের পর এক পুরস্কার পেয়েছেন ব্রহ্মানন্দম। পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। এই সবের বাইরে তার নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ। পৃথিবীতে জীবিত অভিনেতাদের মধ্যে তিনিই সবথেকে বেশি সংখ্যক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত ছবির সংখ্যা এক হাজারেরও বেশি!
ভারতের তামিল রাজ্যের সবক’টি ভাষার ছবিতেই তিনি অভিনয় করেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি সূর্যবংশম ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করছেন ১৯৮৭ সাল থেকে। তার মতো জনপ্রিয়তা দক্ষিণ ভারতের অনেক নায়কেরও নেই। ব্রহ্মানন্দমকে ছা়ড়া যেন দক্ষিণী ছবি অসম্পূর্ণ।

No comments:
Post a Comment