চলার পথে তো বাক পরিবর্তন আর এপার ওপার হতেই হয়। কিন্তু তার মধ্যেও কথা থাকে। আমরা যে যার ইচ্ছেমত রাস্তা পার হচ্ছি। নাই রাস্তা পারাপারের ক্ষেত্রে আইন মানার কোন নুন্যতম প্রবণতাও। একটু খানি সময় বাঁচাতে গিয়ে আমরা নিজেরাই ঝুকিঁ নিচ্ছি আমাদের পরিবারের।
চলন্ত গাড়ির সামনে হাত তুলে ইশারা দিয়ে গাড়ি থামিয়ে রাস্তা পার হওয়া। একটু আগে পিছে হলেই সামনে কিংবা পেছনে দৌড়। পাশেই ফূটওভার ব্রীজ নয়তো আন্ডার পাস। এগুলোর সিড়ি পার হতেই যত অজুহাত। কারও কোমড়ে ব্যাথা কারও হাটুতে। কারও বা লেট অফিসে।
কেউ বা আবার বাসের দরজার রড ধরে অথবা পিছনের বাম্পারে দাড়িয়ে ঝুলতে ঝুলতে পরিবারটাকেই ঝুলিয়ে দেন। যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ মানুষটি যুদ্ধ করে কিভাবে সুস্থতা পাবেন সেখানে অস্বাভাবিক ভাবে অসুস্থ হওয়ার প্রতিযোগীতায় নামি। কখনও কখনও ওপারে যাওয়ার টিকিট পেতে হাসপাতালে যাওয়ার প্রয়োজনও পড়ে না।


No comments:
Post a Comment