Latest News:

KEDAR INFO SERVICE (PRIVATE COMPUTER TRAINING, SERVICE, MOBILE REPAIR TRAINING, VIDEO MIXING TRAINING, ONLINE MOBILE-DTH RECHARGE (ALL INDIA) *** Mobile : 9647225226 ***** Contact For : Blog-Website Design and "ADVERTISE"

Welcome to

Welcome to
WELCOME to All My Blog Visitors!!! এই ব্লগ দেখার সময় সাউন্ড সিস্টেম অন করুন.. এই ব্লগ দেখতে দেখতে আপনারা বাংলা এফ রেডিও চ্যানেল থেকে সরাসরি গান শুনতে পাবেন.... ব্লগ ডিজাইন ও বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন.... ভিডিও এডিটিং সফ্টওয়্যার (পিনাকেল, এডোব প্রিমিয়ার ও এডিয়াস ডঙ্গল) আপনার প্রয়োজন............ মোবাইল-ডিটিএইচ রিচার্জ এজেন্সী নিতে চান........ এস্ট্রোলজি সফ্টওয়্যার (কোষ্ঠী বিচার) আপনার প্রয়োজন... এছাড়া কম্পিউটার সফ্টওয়্যার-কম্পিউটার টিপস..রোজগার বিষয়ক তথ্য জানতে আমাকে ই-মেল করুন... সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।সবার প্রতিটি দিন ভাল মত কাটুক এই কামনা করি

Thursday, 19 May 2016

Facebook Tips : অন্যের ফোন বা পিসি থেকে যদি ফেসবুক লগ আউট না করেন…


সাধারণত নিজের মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপে ফেসবুক ব্যবহার করাই নিরাপদ। কোনো প্রয়োজনে হয়ত অন্যের ফোন বা পিসি ব্যবহার করতে হলো, কিন্তু লগ আউট করতে ভুলে গেলেন। চিন্তার কিছু নেই, দূর থেকেই করতে পারবেন লগ আউট। 
অন্যের যন্ত্রে বা সাইবার ক্যাফেতে ফেসবুকে লগ আউট করতে ভুলে গেলে তা ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকিস্বরূপ। তাই দূর থেকে লগ আউটের প্রক্রিয়াটি জেনে নিন-

প্রথমে ফেসবুক মেনুতে গিয়ে সেটিংস অপশন নির্বাচন করুন। এর বাঁ দিকে একটি সিকিউরিটি বাটন পাবেন। এটিতে ক্লিক করুন। এটি সিলেক্ট করে নিলে ডানদিকে কতগুলো অপশন পাবেন। যার মধ্যে ‘হয়্যার ইউ আর লগড ইন’ অপশনটি বেছে নিয়ে এর পাশের এডিট বাটনটি চাপুন।

এরপর আপনি আপনার বর্তমান ফেসবুক ব্যবহারের সময়, স্থান ও যন্ত্রের ধরন প্রভৃতির বিবরণ পেয়ে যাবেন। যার প্রতিটি অপশনের পাশে ‘এন্ড অ্যাকটিভিটি’ বাটনটি পাবেন। এবার যে যন্ত্র থেকে লগ আউট করতে চান তার পাশে ‘এন্ড অ্যাকটিভিটি’ বাটনটি চাপলেই লগ আউট হয়ে যাবেন। এছাড়া যতগুলো যন্ত্রে লগ ইন করা ছিল, চাইলে বাকিগুলো থেকেও লগ আউট করতে পারেন।

No comments:

Post a Comment

^